বান্দরবানে কৃষকদল নেতার কন্যাকে অপহরণ ছাত্রদল নেতার !

বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম মামুন

বান্দরবানের আলীকদম উপজেলা কৃষক দল নেতার স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগ উঠছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম মামুন এর বিরুদ্ধে নিজের স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগ করেছেন আলীকদম উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো: সৈয়দ আলম।

আলীকদম থানায় গত ৪ জুলাই দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সায়মন সৈয়দ শোভা (১৫) স্কুলে আসা যাওয়ার সময় আনোয়ারুল ইসলাম মামুন (২৬) প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। এনিয়ে মামুনকে নিষেধ করার পরও প্রতিনিয়ত রাস্তাঘাটে বিরক্ত করত এবং জোরপূর্বক বিয়ে করবে বলে হুমকি দিয়েছিল। গত ৮জুন সকাল তার খোঁজ না পেয়ে আলীকদম থানায় নিখোঁজ ডায়রী করে তার পিতা। একইদিন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর সামনের রাস্তার উপর সায়মন সৈয়দ শোভা (১৫) পৌছলে আনোয়ারুল ইসলাম মামুনসহ উল্লেখ্য ৬ জনসহ মোট ৮জন সিএনজি যোগে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে গাড়ীতে করিয়া অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

NewsDetails_03

ছাত্রীর পিতা আলীকদম কৃষকদলের সিনিয়র সহ সভাপতি মো: সৈয়দ আলম বলেন, আমার মেয়ের কোনো খোঁজ পায়নি, তদন্ত কর্মকর্তার গাফেলতির কারনে সে উদ্ধার হয়নি, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করছি।

এবিষয়ে বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন বলেন, তার পদ স্থগিত আছে, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, মামলা রুজু করা হয়েছে, স্কুল ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও উপজেলা পরিষদের সম্ভব্য মনোনয়ন প্রত্যাশী কর্তৃক কৃষক দল নেতার স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন