বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬: কাবাডি ও ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

সারাদেশের মতো বান্দরবানেও বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।

মঙ্গলবার (৫ মে) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে কাবাডি ও ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

NewsDetails_03

কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগে বান্দরবান পৌরসভা দল ৪৭ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ৩০ পয়েন্ট পেয়ে রানারআপ হয় বান্দরবান সদর উপজেলা দল। বালিকা বিভাগে জমজমাট লড়াইয়ে বান্দরবান সদর উপজেলা দল ৩৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ৩৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয় বান্দরবান পৌরসভা দল।

ফুটবল প্রতিযোগিতায় বালিকা বিভাগে থানচি উপজেলা দল ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং রানারআপ হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা দল। বালক বিভাগে লামা উপজেলা দল ট্রাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। রানারআপ হয় রোয়াংছড়ি উপজেলা দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ মে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ বান্দরবান পৌরসভা, সদর উপজেলা এবং জেলার সাতটি উপজেলা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আগামী ১০ মে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন