বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশেরমত বান্দরবানে ও চলছে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।

এরই ধারাবাহিকতায় ৭মে (বৃহস্পতিবার) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ।

NewsDetails_03

এসময় দাবা প্রতিযোগিতায় বালক দলে চ্যাম্পিয়ন হয় বান্দরবান পৌরসভা দলের সত্যজিৎ দাশ আর রানার আপ হয় সদর উপজেলা দলের অনিন্দ্য চাকমা।

অন্যদিকে বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় বান্দরবান সদর উপজেলা দলের আত্রাই চৌধুরী আর রানার আপ হয় লামা উপজেলা দলের জান্নাতুল মাওয়া। প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম,হাসান বিজয়ী ও রানার আপ দাবা খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

এসময় জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, দাবা এর জাতীয় বিচারক মো.নুরুল আমিন সহ বিভিন্ন উপজেলার সরকারী বেসরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
গত ২মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ বান্দরবান জেলায় মোট ৮টি ইভেন্টে বান্দরবান পৌরসভা ও ৭টি উপজেলা থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করছে আর আগামী ১০মে এই স্পোর্টসের সমাপনী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন