রাজস্থলীতে কাপ্তাই নদীতে গোসল নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির রাজস্থলীর কাপ্তাই নদীতে গোসল নেমে ডুবে হাবীবুর রহমান নামে ৫ বছরের এর শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

NewsDetails_03

জানা যায়, মৃত শিশু হাবীব ওই এলাকায় নাজের আহম্মদের সন্তান। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে শিশু হাবীব মাদ্রাসা থেকে পরীক্ষা শেষ করে বাসায় এসে দাদীকে না পেয়ে নদীতে যায়। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে এর ফাঁকে কোনো এক সময় কাপ্তাই নদীর পাড়ে চলে যায় শিশু হাবীব। এইদিকে পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে শিশু হাবীবকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বেলা বাড়ার সাথে সাথে কাপ্তাই নদীতে হাবীব কে ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে গেলে চিকিৎসক হাবীব কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশু হাবীব কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ পক্ষে জানানো হয় । এই ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন