বান্দরবান শহরের পুলিশ লাইনের ৪ তলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন।পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
শনিবার (৬ আগষ্ট) সন্ধ্যায় শহরের বালা ঘাটা পুলিশ লাইনের ব্যারাকে এই ঘটনা ঘটে। এসময় তার দুই পা ভেঙ্গে যায় এবং পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ প্রদান করে।

আহত, পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার শরীষা বাড়ী উপজেলার আব্দুস ছালাম এর ছেলে এবং তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়,কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মানসিক ভাবে অসুস্থ। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন,এই পুলিশ সদস্য আগে থেকেই অসুস্থ ছিল। পুলিশ লাইনের হাসপাতালে তার উন্নত চিকিৎসা চলছিল।



