বান্দরবানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৬ উপলক্ষ্যে বান্দরবানে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা এর বাস্তবায়নে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর শ্রেণীকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মারুফা সুলতনা খান হীরামনির সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা।

প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষকেরা। ২৭ জানুয়ারি বিকেল পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা।
বান্দরবান ৩০০নং আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৬ উপলক্ষ্যে এবার ৪জন প্রার্থী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে আর সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার জন্য ১৮৭জন প্রিজাইডিং অফিসার এবং ৭৩২জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১হাজার ৫০৫ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করছে।

আরও পড়ুন