বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত চল্লিশ জনকে আর্থিক সহায়তা দিয়েছে গণসংহতি আন্দোলন।
শনিবার (২৫জুলাই) বিকেলে জেলা সদরের রেইচা ইউনিয়নের রত্নপুর পাড়া কমিউনিটি সেন্টারে এ আর্থিক সহায়তা দেয়া হয়।

গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা কমিটির পক্ষে জেলা সমন্বয়কারী নিজাম উদ্দিন মিজান, যুগ্ম সমন্বয়কারী এডভোকেট উথোয়াইওয়াং মিন্টু, প্রজ্জার সম্পাদক সুজর্জ তংচংগ্যা সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নিজ নিজ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান।


