বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত স্টাফদের পাশে হিলভিউ হাসপাতাল

আর্থিক অনুদান প্রদান

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্টাফদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৬ জুলাই) হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত স্টাফদের হাতে আর্থিক অনুদান তুলে প্রদান করেন, সুপার হিলভিউ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিলভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. আব্দুল আউয়াল।

NewsDetails_03

এসময় আরও উপস্থিত ছিলেন হিলভিউ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, সুপার হিলভিউ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, হাসপাতালের মেডিকেল সুপারভাইজার ডা. চিং শোয়ে প্রু (বাচিং), পরিচালক (অফিস) অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, পরিচালক (ব্যবসায়) মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক (আইটি ও প্রচার) মো. নাজিম উদ্দিনসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও স্টাফরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেন,সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের স্টাফদের এই দুর্দিনে হিলভিউ হাসপাতাল পরিবার তাদের পাশে রয়েছে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং সহমর্মিতার একটি প্রয়াস। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত স্টাফদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে আরও এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন