মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে আনা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জুস জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)।

NewsDetails_03

গত শনিবার (২৬ জুলাই) দুপুরে জোনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই রাত আনুমানিক ১০টায় মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৭ হাজার ৫০০ পিস ভারতীয় ‘আনমুল’ জুস আটক করা হয়। পণ্যটি অবৈধ পথে মাটিরাঙ্গা বাজার হয়ে চট্টগ্রামে পাচারের চেষ্টা চলছিল।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এসব অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।”
জব্দকৃত পণ্য ও গাড়ির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন