বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং, জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, নেতা জসিম উদ্দিন তুষার, রিটল কান্তি বিশ্বাস, জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম, যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম, তাঁতীদল সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি সবসময় দেশের জনগণের কথা বিবেচনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন