বান্দরবানে ভিন্ন কৌশলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৪

ছোট ছোট প্লাষ্টিকের প্যাকেটে মোড়া ইয়াবা ট্যাবলেট খেয়ে তা পেটে জমা রেখে পরে মলত্যাগ করে ইয়াবাগুলো বের করে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সিপিসি-৩।

আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর বান্দরবানের মেঘলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ইয়াবা পাচারের অভিনব ঘটনার বর্ণনা দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ মেহেদী আলম।

এসময় তিনি বলেন, ৩ মে রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর এক মাদক বিরোধী অভিযানে জেলার পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ঠাকুরদিঘী বাজারের টাইম ক্যাফে রেস্টুরেন্ট এর সামনে মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীর অন্যতম হোতা জিয়াউর রহমান, মোঃ সাকের, আবু তৈয়ব ও জাফর মিয়াকে গ্রেফতার করা হয়।

NewsDetails_03

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের পেটে ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাদেরকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা ও পরবর্তী এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদেরকে নিবির পর্যবেক্ষণ করে তাদের পেট থেকে পলিথিনে মোড়ানো ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট পায়ূপথে নির্গত মল থেকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, এক একজন ১০০টার মতো ছোট ছোট পুটলি কলার সাথে আস্ত গিলে ফেলে, যা তাদের পেটে জমা হয়। এইভাবে তারা ইয়াবাগুলো ২৪ ঘন্টা পর্যন্ত পেটে বহন করতে পারে। এই ইয়াবাগুলো পরবর্তীতে লোকাল বাস ও সিএনজি যোগে কক্সবাজার হতে চট্টগ্রামসহ সারাদেশে বহন করে তাদের কাংক্ষিত গন্তব্যস্থলে পৌছানোর পরে তারা মল ত্যাগের মাধ্যমে পায়ূপথে ইয়াবার পুটলি গুলো বের করার জন্য তারা সবজি দিয়ে পেটভরে ভাত খায় এবং একটি সিরাপ সেবন করে যা তাদের মল ত্যাগে ও ইয়াবা পুটলিগুলো বের করতে সহায়ক হিসেবে কাজ করে।

কোম্পানী অধিনায়ক আরো বলেন, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাধারণ যাত্রীর আড়ালে এই বিশাল মাদকের চালানটি পাচার করছিল এবং প্রতিনিয়ত তারা এভাবে মাদক পাচার করে যাচ্ছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ মেহেদী আলম বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে আর অপরাধারীদের নিমূলে র‌্যাবের এই ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে, গ্রেফতারকৃত ৪ আসামীকে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন