বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের নিবন্ধিত শিশুদের বার্ষিক পুরস্কার বিতরণ

বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের নিবন্ধিত ৩ শত ৪৭ জন শিশুদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে বান্দরবান পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর আয়োজনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয়ের সভাকক্ষে এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) রহিত কুমার বিশ্বাস। সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সিডিসি’র নির্বাহী পরিচালক জেমস ভানদির, পিসি জেমস লাল থার ঙাক, প্রকল্পের পরিচালনা কমিটির সভাপতি পাকসিম বি. ত্লুং, প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং, হিসাব রক্ষক রবার্ট থানলিয়ান বম, সমাজকর্মী লালদত সাং বম, আইরিস বম, বিনাসাতেক বম সহ নিবন্ধিত শিশু, অভিভাবক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আমাদের শিশুরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে সেজন্য সবাইকে নজর রাখতে হবে। আমরা সবাই জানি, প্রতিটি শিশুর নিরাপদ, সুস্থ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়; এটি শিশুর স্বাভাবিক বিকাশ, শিক্ষা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং ভবিষ্যৎকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এলাকার শিশুদের উন্নয়নে বিভিন্ন সহযোগিতা করার জন্য সিডিসিকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বান্দরবানের পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) প্রকল্পের নিবন্ধিত ৩ শত ৪৭ জন শিশুদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন