আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে বান্দরবানে সনাতনী সমাজের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় বান্দরবানের রাজ বাড়ির নিজ বাসভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ সহ জেলা সদরের বিভিন্ন মন্দিরের সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ।

বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, ভোটকেন্দ্রে নির্ভয়ে যাবেন। ১৪ টি জাতিসত্তা আছে বান্দরবানে। এখানে সম্প্রীতি আছে। রাষ্ট্রীয়ভাবে যাই আসুক, আমরা সকলে মিলেমিশে শান্তিতে থাকব। কষ্ট করে একটা ভোট দিবেন। বছরে দুবার বা তিনবার হোক এভাবেই আমরা কথা বলব। শান্তিপূর্ণভাবে সবাই থাকবেন।
তিনি সবাইকে পরিবেশবান্ধব হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
এছাড়াও মতবিনিময় সভায় পাহাড়ে পানির সংকট, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, পর্যটন বিষয়ে কথা বলেন বিএনপির এ প্রার্থী।


