বান্দরবানে সাংবাদিকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বান্দরবান জেলার সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়।

NewsDetails_03

এসময় উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এসময় বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট এস, এম, হাসান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনদিনব্যাপী এই প্রশিক্ষনে সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজমের প্রয়োজনীয়তা, সমসাময়িক প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া জার্নালিজমের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও উত্তরণের উপায়, মাল্টিমিডিয়া জার্নালিজমের ধরন, কৌশল, মাল্টিমিডিয়া জার্নালিজমের ক্ষেত্রে বস্তুুনিষ্ঠতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব কর্তব্য নিয়ে বিশদ প্রশিক্ষন দেবে আয়োজকরা।

এবারের প্রশিক্ষনে জেলার ৩৫জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছে আর আগামী ১৪ মে বিকালে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এবারের প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে।

আরও পড়ুন