বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নির্বাচন ৪ জুলাই
ফরম বিতরণ শুরু
বান্দরবান মাছ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়নপত্র (ফরম) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার (৩ জুন) সকালে শুরু হওয়া ফরম বিতরণের প্রথম পর্যায়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের লক্ষ্যে ফরম সংগ্রহ করেন সমিতির সাবেক কোষাধ্যাক্ষ আব্দুর শুক্কুর।
নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী সদস্যরা আগামী ৩ ও ৪ জুন নির্ধারিত সময়ে ফরম সংগ্রহ করতে পারবেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে বান্দরবান মাছ ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সমিতির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা সদস্যদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন ইতিমধ্যে।

সমিতিতে বর্তমানে মোট ৬৮ জন ভোটার সদস্য রয়েছেন। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে নতুন কার্যনির্বাহী কমিটি। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন সদস্য বলেন, আব্দুর শুক্কুর এর আগে যতাযত নিয়ম অনুযায়ী স্বচ্ছতার সাথে কোষাধ্যক্ষের দ্বায়িত্ব পালন করে ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে সমভাবে সকল সদস্যের জন্য কাজ করবেন বলে প্রত্যাশা করেন তারা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বান্দরবান জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. কামাল উদ্দীন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লি: এর সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব গড়ে উঠবে, যা সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



