বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে বান্দরবান প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় কক্সবাজারের হোটেল সি প্যালেস লিমিটেডে আয়োজিত বান্দরবান প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই দুই গুণী ব্যক্তিকে আজীবন সদস্য পদ প্রদানের প্রস্তাব গৃহীত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাবের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি ক্লাবের সদস্যদের কল্যাণে বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন. এ. জাকিরের আশু রোগমুক্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি মো. নাছিরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ. এম. সম্রাট, সাধারণ সম্পাদক জহির রায়হান, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।


