মাটিরাঙ্গায় সোনালী ব্যাংকে চুরি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি শাখায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ব্যাংকের গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় ড্রয়ার ভেঙে নগদ ১ হাজার ৪৪০ টাকা ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তারা। পাশাপাশি ব্যাংকের সিসিটিভি ক্যামেরার তার কেটে দেওয়া হয়।

NewsDetails_03

বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনী, পুলিশ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ব্যাংকের মূল ভল্টে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোনালী ব্যাংক পিএলসি মাটিরাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুজ্জামান চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেলেও এখনো তাকে সনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সময় দুইজন নিরাপত্তা প্রহরী ডিউটিতে ছিলেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন