মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি, ২০২৬ খ্রি.) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

NewsDetails_03

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান, পিএসসি-এর দিকনির্দেশনায় মাটিরাঙ্গা জোন সদর থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইমরানের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর বটতলী নামক এলাকা থেকে মালিকবিহীন ২৮ টুকরা (৫০.০৬ ঘনফুট) অবৈধ সেগুনসহ অন্যান্য কাঠ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান, পিএসসি জানান, জব্দকৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাটিরাঙ্গা এলাকায় অবৈধ মালামাল ও চোরাচালান রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন