বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সাধারণ সভা ও মতবিনিময়

বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বান্দরবানের লেমুঝিড়ি এলাকায় বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের জন্য ক্রয়কৃত নতুন জমির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মালিক ও শ্রমিকদের উদ্যোশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বান্দরবানের পর্যটন শিল্পের বিকাশে বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বান্দরবানের ৭টি উপজেলা আর ৩৪টি ইউনিয়নের বিভিন্ন পর্যটনস্পটে প্রতিদিনই অসংখ্য পর্যটক ভ্রমনে যায় আর তাদের বিভিন্ন ধরণের ট্যুারিষ্টবাহী যানবাহন দিয়ে বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড সহায়তা করে যাচ্ছে।

NewsDetails_03

এসময় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই আরো বলেন, বান্দরবানের পর্যটন শিল্পের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোন ভালো কাজের মাধ্যমে আমাদের বান্দরবানের সুনাম বৃদ্ধি করতে হবে আর দেশ ও বিদেশে এই পর্যটন শিল্পের প্রচার ও প্রসারে সাংবাদিকসহ সকলের একযোগে কাজ করতে হবে।

এসময় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো.নাছিরুল আলম বলেন, বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড বান্দরবানের একটি পুরাতন সমিতি আর এই সমিতির সদস্য প্রায় ৪শ জন। দীর্ঘদিন হলেও এই সমিতির কোন স্থায়ী অফিস ছিলনা, তবে জেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান অধ্যাপক থানজামা লুসাই এবার লেমুঝিড়ি এলাকায় বান্দরবান মাইক্রোবাস ,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের জন্য ক্রয়কৃত নতুন জমির প্রাঙ্গনে নতুন কিছু কর্মকান্ড বাস্তবায়ন করার জন্য একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন আর এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বান্দরবান মাইক্রোবাস ,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যরা উপকৃত হবে।

এডভোকেট আবুল কালাম, জাতীয়তাবাদী দল বিএনপি এর বান্দরবান জেলা কমিটির যুগ্ন আহবায়ক মো.মুজিবুর রশীদ, পৌরসভার সাবেক কাউন্সিলর দিলীপ বড়ুয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো.নজরুল ইসলাম ইসলাম, বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মো.নেজাম উদ্দিন চৌধুরীসহ বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এর বিভিন্ন সদস্য এবং সরকারি বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিল।

আরও পড়ুন