বান্দরবান শহরে অটোরিকশা ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম শৈ চাউ মার্মা (৩০),সে সদরের কুহালং এর থোয়াংগ্যা পাড়ার বাসিন্দা। বান্দরবান সদর থানা পুলিশ উপ-পরিদর্শক পিয়াল পালিত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১১মার্চ) বিকালে বান্দরবান সদরস্থ বালাঘাটা মুসলিম পাড়া লেবুঝিড়ি রাস্তার মাথা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। জেলা শহরের বালাঘাটা থেকে অটোরিকশা নিয়ে থোয়াংগ্যা পাড়া যাওয়ার পথে বিপরীতগামী জীপ এর মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশা চালক শৈ চাউ মার্মা’র গলায় আঘাত লেগে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



