বান্দরবান সদর হাসপাতালে হাম রোগীদের বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন স্বর্গ একতা সমিতি উজানীপাড়া।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে স্বর্গ একতা সমিতি উজানীপাড়ার উদ্যোগে বান্দরবান সদর হাসপাতালে হাম রোগীদের বিভিন্ন খাবার ও ব্যবহার সামগ্রী বিতরণ করেন সমিতির সদস্যরা।

এসময় হাসপাতালে হাম রোগীদের বিভিন্ন খাবার ও ব্যবহার সামগ্রী বিতরনের পর কিছু খাবার ও ব্যবহার সামগ্রী রোগীদের জন্য হাসপাতালের নার্সদের কাছে প্রদান করেন।
স্বর্গ একতা সমিতির সভাপতি মংশৈনুক মার্মা জানান, আমাদের সমিতির উদ্যোগে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সহায়তা পাশাপাশি বন্যা কবলিত মানুষের জন্য ত্রান সহায়তা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা এবং আমাদের সমিতির উদ্যোগে এই সহায়তার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
সহায়তা কার্যক্রমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমিতির সদস্য নাংফ্রা খুমী, স্বর্গ একতা সমিতির সভাপতি মংশৈনুক মার্মা, সদস্য অরুণ প্রীতি তঞ্চঙ্গ্যা, সদস্য পুরু কান্তি তঞ্চঙ্গ্যা, সদস্য উসাইন মার্মা, সদস্য মো.ওমর ফারুক, সদস্য ডাবলু বড়–য়া, সদস্য মংছাই মার্মা, সদস্য ক্যজাই মার্মা, রতন মার্মা সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।



