ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন পার্বত্য জেলা বান্দরবানে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করছে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
ফলাফল ঘোষনার পর থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে তার বান্দরবানস্থ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন এর নেতাকর্মী ও সর্মথকেরা। এর পাশাপাশি বান্দরবানের বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন পার্বত্য জেলা বান্দরবানে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার বহুমুখী উন্নয়নের কথা জানালেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
সাচিং প্রু জেরী বলেন, আমি বিএনপির একজন নিবেদিত কর্মী আর নির্বাচিত হয়ে আমি প্রথমেই আমার দলের নেতাকর্মী এবং সাধারণ ভোটারসহ সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি নিয়েজিত ছিলাম, এখন আবার অনেক বড় দায়িত্বে নিজেকে নিয়োজিত করলাম আর সকলের দোয়া আর ভালোবাসায় আশারাখি আমার দায়িত্ব ও কর্তব্য পালন করবো।
প্রসঙ্গত: গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় আর ৩০০ নং আসন বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ১লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেরসরকারিভাবে বিজয়ী হয়,তার নিকটতম প্রতিদ্বন্দী এনসিপির শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ভোট । একইসঙ্গে এই আসনে ‘না’ ভোট পড়েছে সবচেয়ে বেশি। ‘না’ ভোট দিয়েছেন ৯০ হাজার ১৫৬ জন, আর ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৭১ হাজার ৪১৭ জন।



