মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণ ও মতবিনিময় সভা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর, বেলা ১১টার দিকে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

NewsDetails_03

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ফেল করা মানেই জীবনের শেষ নয়; বরং নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ। তাই হাল না ছেড়ে বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ হলেও তার আগে যোগ্যতা অর্জনকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি হিংসা, লোভ ও অহংকার থেকে দূরে থেকে অন্যায়ভাবে কারো হক নষ্ট না করার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ। এসময়, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানাকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। একই সাথে নবাগত আইসিটি প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ ও আরবি প্রভাষক মো. মাইন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ মো. হানিফুর রহমান, আরবি প্রভাষক মো. রফিকুল ইসলাম, আব্দুল করিম, আব্দুর রহিম, বাংলা প্রভাষক মো. আফজাল হোসেন, ইংরেজি প্রভাষক মো. হোসেন আক্তার সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন