রুমায় বন্যায় দুর্গতদের ত্রাণ সামগ্রি প্রদান করেছে আগাপে
বান্দরবানে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থায়নে বেসরকারি সংস্থা আগাপে বাস্তবায়নে এবং পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বিতরণ ত্রাণ সামগ্রি করা হয়।
এই উপলক্ষে আজ সোমবার (২০ জুলাই) বেলা ১১ টায় বান্দরবানে রুমা উপজেলায় রুমা খানা সংলগ্নে বেরসেবা ছাত্রাবাস হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুমা ইউএনও এর বিশেষ প্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা আল হাসির গজনফর আলী গুঞ্জন।

বেসরকারি সংস্থা আগাপে’র পার্বত্য শিশু উন্নয়ন প্রকল্পের কো-অর্ডিনেটর জনাচন্দ্র ত্রিপুরার সভাপতিত্ব এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমা থানার উপসহকারী পরিদর্শক (এসআই) আশিকুর রহমান, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক সুমন ত্রিপুরা ও স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্পের তালিকাভুক্ত শিশু ও অভিভাবকেরা ।
পরে সাম্প্রতিক বন্যায় দুর্গতদের মাঝে বিতরণকৃত সামগ্রীগুলো ছিল, তালিকাভুক্ত পরিবার প্রতি ২৫ কেজি করে চাউল, ৫ কেজি করে আলু, ৫ লিটার মিনারেল ওয়াটার, ২ কেজি সয়াবিল তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ওরস্যালাইন ১ বক্স, ১টি লাইফবয় সাবান ও দুইজন প্রতিদ্বন্দ্বীকে ২টি হুইল সাবান।


