রুমায় মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন ১৯ জানুয়ারি

বান্দরবানের রুমা উপজেলায় মারমা সম্প্রদায়ের একমাত্র সামাজিক সংগঠন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (মাওএ)-এর ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রুমা বাজার সংলগ্ন মাওএ ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন মাওএ এডহক কমিটির আহ্বায়ক ও রুমা সাঙ্গু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক—এই চারটি পদে সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচন করা হবে।

NewsDetails_03

মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ৮ জানুয়ারি, জমাদানের শেষ সময় ১১ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

এডহক কমিটি জানায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তফসিল ঘোষণার পর মারমা সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এডহক কমিটির সদস্য সচিব এর স্থলে এডহক কমিটির আহবায়ক “সুইপ্রুচিং মারমা’ দিতে হবে

সংবাদ সম্মেলনে রুমা প্রেস ক্লাবের সভাপতি ও মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি শৈহ্লাচিং মার্মা, মাওএ এডহক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, চিংশৈথুই মার্মা, মাজাইনু মার্মা, জুলিমং মার্মা ও সাংবাদিক উবাসিং মার্মা সহ মারমা সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন