নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অব:) বলেছেন, দীর্ঘদিন গণতান্ত্রিক অনুপস্থিতের পর একটি অংশগ্রহণমুলক নির্বাচনের পথে হাটছে নির্বাচন কমিশন।
সোমবার (০৫ জানুয়ারী) সকালে বান্দরবান পুলিশ লাইন্স প্রাঙ্গনে পুলিশের এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনার এমন মন্তব্য করেন।

এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অব:) আরো বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে কাজ করতে হবে সকলকে। পুলিশ সদস্যদের দলমতের উর্ধে থেকে নিষ্টার সাথে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: একদিনের সফরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অব:) বান্দরবানে এসেছেন এবং তিনি পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সাথে বিশেষ মতবিনিময়সভা এবং এরপরে জেলা প্রশাসক কার্যালয়ের ভিজিল্যান্স ও অবজারভেশন টিম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এর সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।



