ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিৎমরমে কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় চিৎমরম মুসলিমপাড়া এলাকায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

NewsDetails_03

এসময় উপস্থিত ছিলেন ৩নং চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সিংমং মারমা, উপজেলা তাঁতী দলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সুজন, চিৎমরম ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ রুবেলসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান আজহারী।

আরও পড়ুন