লামায় বিএনপি’র সদস্য সংগ্রহ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি পুরো এলাকা উৎসবমূখর পরিবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।

NewsDetails_03

নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ধোধনকে ঘিরে দলীয় নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভায় যোগদান করেন।

এ সময় স্বতঃস্ফুর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়। বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম অনুষ্ঠান ও সমাবেশে ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। এসময় বিএনপির জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সে লক্ষ্য পূরণে কাজ করছি। উপজেলার ৭ ইউনিয়নে ও পৌর এলাকায় এ কার্যক্রম চলবে। এই কর্মসূচি শুধু সদস্য বাড়ানোর জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও।

আরও পড়ুন