
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলী। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো: চাহেল তস্তরী ও ডিভিশনাল কন্ট্রোলার অব একাুন্টস এএসএম লোকমান সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন।
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অতিরিক্ত বরাদ্ধ প্রদানের বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানেও সরকারের বাজেটে পাহাড়-সমতলের মধ্যে সমতা আনা হয়েছে। পাহাড় সমতলকে সরকার ভিন্নভাবে দেখছেনা। সরকারের গৃুহত উন্নয়নের ধারা বাস্তবায়নে সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পাশাপাশি সুফলবোগীদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।
এরপর খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রবেশদ্বারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র দিকনির্দেশনায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ‘মাটিরাঙ্গা তোরন’ এর উদ্বোধন করেন।


