হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সরজ্ঞাম

থানচির ৭ দুর্গম ভোট কেন্দ্র

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত মোট ৭ টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স সরজ্ঞাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। আজ রবিবার ৮ ফেব্রুয়ারী সকাল ১১ টা বিজিবি হেলিপ্যাড থেকে এ সব পাঠনো হয়েছে।

ভোট কেন্দ্র গুলো মধ্যে বড় মদক বাজার স: প্রা: বিদ্যালয়, ছোট মদক বাজার স: প্রা: বিদ্যালয়, রেমাক্রী বাজার স: প্রা: বিদ্যালয়, দলিয়ান পাড়া স: প্রা: বিদ্যালয়, জিন্না পাড়া স: প্রা: বিদ্যালয়, চাইথোয়াইহ্লা পাড়া স: প্রা: বিদ্যালয়,তিন্দু মূখ বাজার স: প্রা: বিদ্যালয়।

NewsDetails_03

হেলিকপ্টারযোগে পাঠানো সময় বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের উপ-পরিচালক মো: জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার, নির্বাচন কর্মকর্তা মো :পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ ও সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন