কাউখালীতে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের জনসংযোগ ও পথসভা
রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে রাঙামাটি-২৯৯ আসনের ধানের শীষের প্রার্থী জনাব দীপেন দেওয়ানের ব্যাপক জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় এ জনসংযোগ কর্মসূচি পালিত হয়। এসময় ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তিনি পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিমউদ্দীনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



