বান্দরবানে কিশোর গ্যাং ০০৭ এর এডমিন ও টিম লীডার পুলিশের জালে

বান্দরবানে দিন দিন বাড়ছে কিশোর অপরাধ। পবিত্র রমজান মাসে ও বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এর তৎপরতা চোখে পড়েছে।

এদিকে এমন বাস্তবতায় ও সাম্প্রতিক বান্দরবান সদরের বাসস্টেশান এলাকায় কিশোরদের কয়েকটি গ্রুপের মধ্যে রাতের আধারে হাতাহাতি ও মারধরের ঘটনার পরপরই কিশোর অপরাধী আটক ও তাদের সংশোধন এ মাঠে নেমেছে বান্দরবানের পুলিশের সদস্যরা।

এরই ধারাবাকিতায় ১০ মার্চ রাতে বান্দরবান পৌর এলাকায় অভিযান চালিয়ে বান্দরবানের কিশোর গ্যাং ০০৭ গ্রুপের এডমিন মো.জিহাদ(১৮) এবং টিম লীডার জিম(১৮) কে আটক করে পুলিশের সদস্যরা। পরে আটককৃতদের জবানবন্দীর মাধ্যমে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পুলিশ।
এদিকে শিশু অপরাধী হিসেবে সংশোধনের জন্য প্রথমবারেরমত আটককৃত দুইজনকে রাতে তাদের পরিবারের জিন্মায় বুঝিয়ে দেয় বান্দরবানের পুলিশ সুপার মো.আবদুর রহমান।

NewsDetails_03

বান্দরবানের পুলিশ সুপার মো.আবদুর রহমান জানান, কিশোরদের নজরদারি করা তাদের পরিবারের অন্যতম দায়িত্ব আর তাদের নিয়মিত চলাফেরা ও পড়াশোনা করার পাশাপাশি মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। এসময় তিনি যে সকল কিশোর রাত বিরাতে ঘরের বাইরে অবস্থান করে বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে তাদের সর্তক করার পাশাপাশি অভিভাবকদের কঠোর নজরদারি প্রত্যাশা করেন।

বান্দরবানের পুলিশ সুপার মো.আবদুর রহমান আরো জানান, শান্তপ্রিয় বান্দরবানকে যারা বিশৃঙ্খলায় রুপান্তরিত করার অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা যাতে পড়ার টেবিল ফেলে রাতে বাইরে গিয়ে অপ্রয়োজনে সময় নষ্ট না করে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বান্দরবানের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে আরো সজাগ থাকা এবং পুলিশকে কিশোর গ্যাং এর অবস্থান ও তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান পুলিশ সুপার।

জেলা পুলিশের তথ্যমতে, বান্দরানে সম্প্রতি কয়েকটি কিশোর গ্যাং এর উপস্থিতি দেখা যাচ্ছে, আর তাদের কঠোরভাবে মনিটরিং করার পাশাপাশি শিক্ষায় আত্মমনোনিবেশ করার আহবান পুলিশের।

আরও পড়ুন