বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা
“কৌতুহল থেকে উদ্ভাবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা ২০২৫।
আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি।

উদ্বোধন শেষে প্রধান অতিথি শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষার্থীদের উপস্থাপনকৃত নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এর সহধর্মীনি মোশফেকা মোজাম্মেল সিঁথি। বিজ্ঞান মেলায় এসময় সেনা জোনের জোন কমান্ডার এ এস এম মাহামুদুল হাসান পিএসসি, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ লে.কর্ণেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, কৌতুহল থেকে উদ্ভাবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এবারে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে আর এবারের বিজ্ঞান মেলায় বান্দরবানে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহন, নার্সারি থেকে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থীদের ক্ষুদে বিজ্ঞানী কর্নার ও ৩য় থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৬৯০জন শিক্ষার্থী ১৩৯টি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে গ্রুপে বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার প্রদান করেন অতিথিরা।



