রাঙামাটিতে কাভার্ড ভ্যান–সিএনজি সংঘর্ষে চালক নিহত, যাত্রী আহত

চট্টগ্রাম–রাঙামাটি সড়কের বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম হাসান মিয়া (২২)। তাঁর বাড়ি লালমোহন, বরিশাল। গুরুতর আহত যাত্রী গিয়াস উদ্দিন, গ্রামের বাড়ি কৃষ্ণপুর, চকরিয়া, কক্সবাজার। তাঁকে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ম-১৪-১৩৭০ নম্বরের এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধবাহী কাভার্ড ভ্যানটি দ্রুত গতিতে বেতবুনিয়া অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম-থ-১২-৮৩৬৭ নম্বরের সিএনজির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

NewsDetails_03

স্থানীয়রা দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাউজান হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক হাসানকে মৃত ঘোষণা করেন।

কাভার ভ্যানটি পুলিশ আটক করলেও চালক শিব বড়ুয়া (বোয়ালখালী, চট্টগ্রাম) দুর্ঘটনার পর পালিয়ে যায়।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. ইসহাক জানান, ঘটনার পর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন