অপসাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধেও উচ্চকণ্ঠ থাকবে পাহাড়বার্তা

পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড় বার্তা’র ২০১৭ সালের ১১ আগস্ট যাত্রা শুরু করে। আজ সাত বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে পাহাড় বার্তা’র পাঠক ও দর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পাহাড়বার্তা নামটির জন্যই পাঠকের মনোযোগ আকর্ষণ করে। কারণ নাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে পাহাড়ের মানুষের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা ডটকম- এ পাহাড়ের জীবন যাপন, বৈচিত্র, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাহাড়ের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনাকেও সুনিপুণভাবে প্রতিনিয়ত তুলে ধরছে। আমার বিশ্বাস পাহাড় বার্তা অতীতের মতোই আগামীতেও সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে। দেশি-বিদেশি অপসাংবাদিকতা ও অপপ্রচারের বিরুদ্ধেও উচ্চকণ্ঠ থাকবে।

NewsDetails_03

পাহাড় বার্তা’র বস্তুনিষ্ঠ এবং গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে অবদান অব্যাহত রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অনলাইনটি পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের কথা বলে মাটি ও মানুষের আরো কাছে পৌঁছাতে সক্ষম হবে এই প্রত্যাশা আমাদের সবার। আমি আগামী দিনগুলোতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড় বার্তা’র সাফল্য কামনা করি।

রিজভী রাহাত
বান্দরবান প্রতিনিধি৷
এখন টিভি,খবরের কাগজ ও পাহাড়বার্তা।

আরও পড়ুন