অভিনয়ের জন্য সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন পাভেল আল মামুন

বৃষ্টিতে আর জল নেই চলচ্চিত্র

‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন অভিনেতা ও নাট্যকার পাভেল আল মামুন। অভিনয় ও শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

গত ৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘শপনো শোহর প্রপার্টিজ লিমিটেড’ (এসএসপিএল)-এর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।

NewsDetails_03

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমীর পারভেজ। সার্বিক পরিচালনায় ছিলেন ফারজানা নুর। এ সময় জনপ্রিয় অভিনেত্রী ও র‍্যাম্প মডেল সৈয়দ রুমার হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেন পাভেল আল মামুন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে পাভেল আল মামুন বলেন, ‘বৃষ্টিতে আর জল নেই’ ছিল একটি অসম্ভব যাত্রা। পুরো দলের কঠোর পরিশ্রমে চলচ্চিত্রটি নির্মাণ করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি চলচ্চিত্রটির নির্দেশক আমীর পারভেজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, আমীর পারভেজই তাঁকে এ চরিত্রের জন্য তৈরি করেছেন।

পাভেল আল মামুন কর্মজীবনে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) কর্মরত আছেন। তাঁর এ অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা অভিনন্দন জানিয়েছেন।