কাপ্তাইয়ে বসতঘরের সামনে দুর্বৃত্তরা আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর আবাসিক এলাকায় আনসার ভিডিপি সদস্যদের রেস্ট রুমের অদূরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

আজ রবিবার (১৫ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানান ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মিন্টু দাস। তিনি উপজেলা সদর বরইছড়ি এলাকার বাসিন্দা নির্মল দাসের ছেলে।

NewsDetails_03

অভিযোগে মিন্টু দাস এই প্রতিবেদককে জানান, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি আবাসিক এলাকায় আমার বসতঘরের সামনে রাখা একমাত্র উপার্জনের মাধ্যম সিএনজি অটোরিকশাটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলের আশপাশে থাকা একজন আনসার ভিডিপি সদস্য আগুন দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে সিএনজি অটোরিকশাটি আংশিকভাবে পুড়ে যায়।

সিএনজি অটোরিকশাটির বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এটি ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। গাড়িটি পুড়ে যাওয়ায় আমরা ভবিষ্যতে কিভাবে চলবো। এ ঘটনায় মিন্টু দাস কাপ্তাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন