কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান, সম্পাদক ইয়াছিন
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন লোকমান হাকীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়াছিন মামুন।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো: শাহআলম সাধারণ সম্পাদক দীপু তালুকদার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৬ মার্চ ৭ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সহ সভাপতি হারুনুর রশিদ হারুন যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা এবং সহ সাংগঠনিক সম্পাদক আবু হাসান রক্সি। পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জেলা নেতৃবৃন্দ জানান।
উল্ল্যেখ যে, গত ৬ মার্চ শুক্রবার রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে কাপ্তাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।


