কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির দৈঘ্য ১০ ফুট এবং এর ওজন ১৫ কেজি বলে জানান, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।

আজ সোমবার (১০নভেম্বর) বেলা ১২টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশনায় উদ্ধার হওয়া একটি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

NewsDetails_03

এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি পরিক্ষণ ফাড়ি কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, শুকনাছড়ি বিট কর্মকর্তা আব্দুল্লা আল নাঈম, সুনয়ন দেওয়ান, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, স্থানীয় কবিরুল ইসলাম, নজরুল ইসলাম ও বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের জনৈক ইন্দু বিকাশ তালুকদারের বাসার আঙিনায় আজ সোমবার (১০ নভেম্বর) সকালে অজগর সাপটি জালে আটকে পরে। বন বিভাগকে সংবাদ দেয়া হলে স্থানীয় জনতার সহায়তায় ১০ফুট দৈঘ্য ১৫ ফুট ওজনের অজগর সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন