কাপ্তাই মডেল মসজিদে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সোলাইমান। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাছান চৌধুরী রক্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, যুগ্ম সচিব সুমন মারমা, যুবদলের সাবেক সদস্য সচিব সেলিম বাপ্পা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রফিক, উপজেলা তাঁতী দলের সভাপতি আবছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রহমত উল্লাহ মনুসহ কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণের জন্য দোয়া করেন।



