কাপ্তাই লেকে ডুবে যুবকের মৃত্যু

রাঙামাটির বালুখালী এলাকায় স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্ট সংলগ্ন কাপ্তাই লেকে গোসল করতে নেমে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শ‌নিবার (২০ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার বাসিন্দা এবং মোঃ ওয়াসিমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আনুমানিক সাড়ে ৮টার দিকে বন্ধুদের সঙ্গে কাপ্তাই লেকে গোসল করতে নামেন ইফরাত। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গেলে সঙ্গে থাকা বন্ধুরা তাকে আর খুঁজে পাননি। পরে বিষয়টি রাঙামাটি ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।

NewsDetails_03

সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টা অভিযান পরিচালনার পর সকাল ১১টা ১৫ মিনিটে ডুবুরি সজীব, এমরান ও নুরুল ইসলামের সহায়তায় কাপ্তাই লেক থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে মরদেহটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‌কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ মো. জ‌সিম উদ্দিন জানান, আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন