গরীব ও অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান
বান্দরবান সেনা রিজিয়নের উদ্যাগ
পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি জীবনমান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন এমডিএস, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর পরিচালনায় প্রতি রবিবার ও বুধবার এমডিএস, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স প্রাঙ্গনে গরীব ও অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও জটিল রোগে আক্রান্তদের দেয়া হয় উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা।

আজ রবিবার (৩০ আগস্ট) সকালে এমডিএস, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স ৩৪জন রোগীকে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য প্রদান করা হয় ১লক্ষ ২২ হাজার টাকা।
এসময় ক্যাপ্টেন ফুয়াদ ইবনে রশিদ ও ক্যাপ্টেন ঈশ্বরী মন্ডল মৌ উপস্থিত থেকে গরীব ও অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য রোগীদের এই আর্থিক সহায়তা প্রদান করেন।


