চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি সহ ৪ জন বদলী

কাপ্তাইয়ে মানববন্ধন

জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ বিদ্যুৎ বিভাগের চার নেতৃবৃন্দের বদলি, হামলা ও মামলা প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (১৮জুন) সকাল ৮টা হতে ৯টা পর্যন্ত কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র শাখা ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

NewsDetails_03

মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬)এর সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ চার নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে এবং তাদেরকে হামলা ও মামলা দেওয়া হয়েছে। এখনো পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার শ্রমিক লীগ এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এর নেতৃবৃন্দ বিদ্যুৎ সেক্টরে বসে ষড়যন্ত্র করছে। এসকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে আমাদেরকে একসাথে থাকতে হবে। এসময় বদলী প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম,কবিরুল ইসলাম কবির, আবুল মোয়াছেন,সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক কাজী হান্নান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম।

আরও পড়ুন