পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মাধবী মার্মার অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ৩৪ নম্বর পার্বত্য সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট মাধবী মার্মা।

NewsDetails_03

অভিনন্দন বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর আমল থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির সাফল্যের শুরু। এরই ধারাবাহিকতায় এসেছে আরেকটি অনন্য সাফল্য। জাতিসংঘের পাশাপাশি পুরো পৃথিবী আস্থা রেখেছে বাংলাদেশের উপর। এটি বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। এর ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এই বিজয় গৌরবের, এই বিজয় আনন্দের।

এডভোকেট মাধবী মার্মা বলেন, এ বিজয় অর্জনের মাধ্যমে বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতাসহ সম্ভাবনার সকল দুয়ার উন্মোচন হবে এবং বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় হবে।

আরও পড়ুন