কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটে একটি বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে এটি অবমুক্ত করা হয়। এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন আহমেদ, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, কাপ্তাই বণ্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমন সহ বন বিভাগের কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা বণ্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, গতকাল বুধবার (৩ জুন) রাত সাড়ে ৭ টায় কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকা হতে বণ্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমন একটা বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেন। আজ তিনি সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করলে আমরা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন এর নির্দেশনায় সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় বিটে অবমুক্ত করি।



