নির্বাচিত হয়ে মন্দিরের কল্যাণে কাজ করতে চাই : তপন চক্রবর্তী

আগামী ৭আগষ্ট বান্দরবান শ্রী শ্রী সাবর্জনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে সনাতনী সমাজে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যে সভাপতি পদে ২জন,সাধারণ সম্পাদক পদে ৩ জন আর কোষাধ্যক্ষ পদে ৩জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা পরেছে।

NewsDetails_03

এদিকে গত ২৮ জুলাই জমা দেওয়া মনোনয়নপত্রে গঠনতন্ত্র, বয়সসীমা, আচরণবিধি ও অন্যান্য যোগ্যতার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন তপন চক্রবর্তী, লিটল কান্তি বিশ্বাস এবং সুজন চক্রবর্তী।

তপন চক্রবর্তী দীর্ঘদিন ধরে বান্দরবানের সনাতনী সমাজের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত। মন্দিরের উন্নয়ন, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন, অসচ্ছল মানুষের সহায়তা, শিক্ষা ও সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণের কারণে তিনি স্থানীয় সমাজে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী তপন চক্রবর্তী জানান, বান্দরবান শ্রী শ্রী সাবর্জনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরকে নতুনরুপে সাজানো এবং সনাতনীদের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে আমি সম্পাদক পদে লড়াই করছি, আর জয়ী হলে আমি আমার অঙ্গীকার বাস্তবায়ন করবো এবং সকলের মঙ্গলে কাজ করবো।

আরও পড়ুন