হাম আক্রান্তদের পাশে বান্দরবান বিএনপি : নগদ সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত রোগীদের সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। আজ শনিবার (১ আগস্ট) সকালে তিনি সদর হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন।

এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চলমান চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরে জেলা বিএনপির পক্ষ থেকে হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

NewsDetails_03

পরিদর্শনকালে জাবেদ রেজা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছি। তাদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জনবল বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জেলা বিএনপি ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, লিটল বিশ্বাস, আবিদুর রহমান, সদস্য চনুমংসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জাবেদ রেজা চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজন হলে জেলা বিএনপির পক্ষ থেকে আরও সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন।

আরও পড়ুন