চিৎমরম এর চাকুয়া পাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে একজন নিহত

রাঙামাটির কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকাধীন দূর্গম চাকুয়া পাড়া এলাকায় বন্যহাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার (৬০) নামে একজন নিহত হয়েছেন । তিনি একই ইউনিয়ন এর চিৎমরম বড় পাড়ার মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

NewsDetails_03

ইউপি চেয়ারম্যান আরোও জানান গত রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে চাকুয়া পাড়া এলাকায় তিনি বন্য হাতির মুখোমুখি হলে তাকে শুড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল অনেক দূর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

আরও পড়ুন