জাতিসংঘের অধিবেশনে রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন
জাতিসংঘের ২৫তম অধিবেশনে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদানের প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ মে) সকালে সিএইচটি সম্প্রীতি জোটের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোটের আহবায়ক থোয়াইচিং মং চাক বলেন, জাতিসংঘের মঞ্চ মানবতার সর্বোচ্চ কণ্ঠস্বর, যেখানে সত্য, ন্যায়, সাম্য এবং মানবিক মর্যাদার পক্ষে বিশ্ব বিবেক একত্রিত হয়। কিšু‘ দুঃখজনকভাবে সম্প্রতি জাতিসংঘের ২৫তম অধিবেশনে পার্বত্য এলাকার আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)এর প্রতিনিধি হিসেবে অগাস্টিন চাকমা ও চঞ্চনা চাকমা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের ভূমিকা সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা বিভ্রান্তিমূলক, অতিরঞ্জিত, একপাক্ষিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হয়েছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক নির্মাণের বিরোধিতা করা মানে এই অঞ্চলের যোগাযোগ, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ করার শামিল। সীমান্ত সড়ক শুধু একটি অবকাঠামো নয়, এটি একটি কৌশলগত প্রয়োজন, যা সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ জনসংহতি সমিতির প্রতিনিধিরা এসব উন্নয়ন কার্যক্রমের বিরোধিতা করে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য প্রদান করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রামকে ঘিরে কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তি বা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচারের বিরুদ্ধে সিএইচটি সম্প্রীতি জোট সোচ্চার রয়েছে।
সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোটের আহবায়ক থোয়াইচিং মং চাক, সদস্য থং পং ম্রো, এলেক্স বড়য়া, মো.শরিফুল আলম, মো.আব্দুল কুদ্দুসসহ সিএইচটি সম্প্রীতি জোটের বিভিন্ন নেতাকর্মীসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



