
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রাঙ্গামাটি কার্যালয় সূত্রে জানা যায়, আগামী সোমবার রাঙামাটি থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবেন চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা । একই দিন বিকাল ৫টায় বান্দরবান জেলার স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এছাড়াও আগামী মঙ্গলবার সকাল ১০ টায় বোমাং সার্কেল চিফ উচপ্রু চৌধুরী’র সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তার ।
কার্যালয় সূত্রে আরো জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় সড়কপথে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা করবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ।

